ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত সাকিবের বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা।

রোববার সৈয়দ মাশরুর রেজার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুড়ার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন।

নিজের করোনা আক্রান্তের বিষয়ে মাশরুর রেজা বলেন, আমি যে ব্যাংকে কাজ করি সেখানে আগেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সংক্রামিত হয়েছি বলে ধারণা করছে সবাই। আমার মনে হচ্ছে যতজন করোনা আক্রান্ত হয়েছে, সবচেয়ে সুস্থ সবল আমি-ই। তাই এই নিয়ে ভাবছি না, নিয়ম মেনে চললে দ্রুত আরোগ্য লাভ করতে পারব।

মাশরুর রেজা আরও বলেন, ‘সাকিব আমেরিকা থেকে খোঁজ-খবর নিয়েছে। সে আমাকে কোনো টেনশন না করতে বলেছে এবং নিয়ম মেনে চলতে বলেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় আক্রান্ত সাকিবের বাবা

আপডেট সময় ০৪:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০