ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

যা বলেছি প্রমাণ করব, না হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব! সুশান্ত ইস্যুতে কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক :

ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত। এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউডের একাধিক নামজাদা ব্যক্তি ও অভিনেতা–অভিনেত্রীদের বিরুদ্ধে ক্ষোখ প্রকাশ করেছেন তিনি। মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে নেপোটিজম ও ফেভারিটজম নিয়ে যে সমস্ত অভিযোগ করেছেন সেই বিষয়ে আবারো মুখ খুলেছেন।

এদিন অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমার কথা শুনে অনেকেই বলেন বা ভাবেন আমি পাগল, তাতে কিছু যায় আসে না আমার। তবে এটা মাথায় রাখুন সুশান্তের মৃত্যু নিয়ে যা যা আমি বলেছি প্রমাণ না করতে পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব।’

সুশান্ত সিং রাজপুতের আত্নহত্যা নিয়ে বারেবারে গর্জে উঠেছেন কঙ্গনা। অভিনেতার মৃত্যুর জন্য তিনি বারবার দায়ী করেছেন বলিউডের নামিদামি পরিচালক গোষ্ঠীকে। মহেশ ভাট, করণ জোহর এর পাশাপাশি আলিয়া ভাট, রণবীর কাপুর, আদিত্য চোপড়া এমনকি সিনেমা সমালোচক রাজীব মাসান্দ এর বিরুদ্ধে।
এদিন সাক্ষাৎকারে আবারও তাদের নামে একই অভিযোগ করেছেন কঙ্গনা। তার তালিকা থেকে বাদ যায়নি মুম্বাই পুলিশও। কঙ্গনা সেই বিষয়ে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মুম্বাই পুলিশ কেন মহেশ ভাট ও আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছেন না? মুম্বাই পুলিশ তো আমাকে সমন করেছিলেন আমি তাদের বলেছিলাম মানালিতে রয়েছি আমি। কেউ চাইলে এসে আমার বয়ান রেকর্ড করে নিয়ে যেতে পারে।

বলিউডে নেপোটিজম নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই বিষয়ে তার আক্রমণের পরিমাণ আরও বেড়ে যায়। তবে শুধু তার আক্রমণের তালিকায় শুধুমাত্র অভিনেতা, অভিনেত্রী নন রয়েছেন একাধিক সংবাদ মাধ্যমের কর্মী ও সিনেমা সমালোচকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

যা বলেছি প্রমাণ করব, না হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব! সুশান্ত ইস্যুতে কঙ্গনা

আপডেট সময় ১০:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০