ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনামুক্ত মাশরাফির স্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জুন মাসের ২১ তারিখ করোনায় আক্রান্ত হন বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনা পজিটিভ হন। দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

তবে দ্বিতীয়বার পরীক্ষায় স্ত্রী সুমির পজিটিভ ফলাফল আসায় কিছুটা উদ্বিগ্ন ছিলেন মাশরাফি, দোয়া চান দেশবাসীর কাছে।

অবশেষে গতকাল (১৭ জুলাই) মাশরাফীর স্ত্রী সুমনা হক ফেসবুক পোস্টে জানান, তিনি করোনা মুক্ত হয়েছেন। শুকরিয়া জানান সৃষ্টিকর্তার নিকট।

‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আমার জন্য যারা দোয়া করেছেন।’

করোনা আক্রান্ত হবার পর সবাই বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ২১ জুন মাশরাফির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলে দুই ছেলে-মেয়ে হুমায়রা ও সাহেলকে নড়াইলে দাদা বাড়ী পাঠিয়ে দেয়া হয়।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় মাশরাফি বিন মুর্তজাকে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে স্থানীয়দের জন্য চোখে পড়ার মতো কার্যক্রম করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনামুক্ত মাশরাফির স্ত্রী

আপডেট সময় ০৯:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০