ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আমাজন বনে বাণিজ্যিক খনন স্থগিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিল সরকারের জারি করা আমাজন বনের সংরক্ষিত বিশাল এলাকায় বাণিজ্যিকভাবে খননের আদেশ স্থগিত করে দিয়েছেন দেশটির একটি আদালত। ৪৬ হাজার বর্গকিলোমিটারের বিশাল সংরক্ষিত ও আদিবাসী অধ্যুষিত বনাঞ্চলে সরকার খননের আদেশ জারির পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে আদালতের এই স্থগিতাদেশ এলো। আর এই স্থগিতাদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির বিরোধী দল, আদিবাসী ও পরিবেশ সংরক্ষণবাদীরা।

ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়ার ফেডারেল কোর্ট এক বিবৃতিতে বলেছেন, আমাজনের সংরক্ষিত বনে বাণিজ্যিকভাবে খনন করার যে ফরমান দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। তবে খননের অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট মিশেল টিমার বলেছিলেন, আমাজনে খনন সম্ভব হলে ব্রাজিলের অর্থনীতি, কর্মসংস্থান ও বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে।

সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে ব্রাজিলের বিরোধী দলের সিনেটর র‍্যান্ডলফ রদ্রিগেজ বলেছিলেন, গত ৫০ বছরে আমাজনে এটিই সবচেয়ে বড় আঘাত। প্রকৃতির জন্য তহবিলের (ডব্লিউডব্লিউএফ) ব্রাজিল অংশের প্রধান মারোসিও ভয়োভোডিক বলেন, সরকারের এমন সিদ্ধান্ত এ অঞ্চলকে বসতির বিস্ফোরণ, বনায়ন ধ্বংস, পানির উৎস ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমিবিরোধের দিকে নিয়ে যাবে।

ডব্লিউডব্লিউএফের এক প্রতিবেদনে বলা হয়, এমন সিদ্ধান্ত হলে এখানকার দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাবে। স্বর্ণ উত্তোলন শুরু হলে এখানকার সংস্কৃতি মারাত্মকভাবে ধ্বংসের মুখে পড়বে। সরকার যদি পরিবেশ সংরক্ষণবাদীদের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্তে যায়, তাহলে সেটা সারা বিশ্বের জন্য আতঙ্ক হবে বলেও ডব্লিউডব্লিউএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আয়তনে ডেনমার্কের চেয়ে বেশি এই বনাঞ্চল, ব্রাজিলের উত্তরাঞ্চলের আমাপা ও পারাতে অবস্থিত। ধারণা করা হয়, এই বনাঞ্চল স্বর্ণ ও বিভিন্ন খনিজ পদার্থে সমৃদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আমাজন বনে বাণিজ্যিক খনন স্থগিত

আপডেট সময় ০১:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭