ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে কিশোরের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাপ-ছেলের একটি মোটরসাইকেল। ওই মোটরসাইকেলে পালা করে ভাড়ায় যাত্রী পরিবহন করাই তাদের পেশা। সন্ধ্যায় ছেলে রাজিব ওরফে হৃদয় পহলানের (১৬) যাত্রী নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে না গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ছিল। এসময় বাবা রাগ মাথায় বন্ধুদের সামনে ছেলেকে বকাঝকা করে। এতে ওই কিশোর ক্ষোভে-লজ্জায় রাতে বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুঁড়িয়াখালী গ্রামে।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ি থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। নিহত রাজিব ওরফে হৃদয় ওই গ্রামের বেল্লাল পহলানের ছেলে।

স্থানীয়রা জানান, মোটর সাইকেল চালাতে না গিয়ে রাজিব খুঁড়িয়াখালী বাজারের পাশে নদীর পাড়ে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ায় তার বাবা বকাবকি করে। সেই ক্ষোভে হয়তো আত্মহত্যা করেছে। এছাড়া, বছর খানেক আগে রাজিবের বাবা দ্বিতীয় বিয়ে করে এবং এক মাস আগে তার মাকে তালাক দেয়। ওরা তিন ভাইবোন সৎ মায়ের কাছে থাকতো। এ নিয়েও রাজিব মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ছেলেটি কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাগেরহাটে কিশোরের আত্মহত্যা

আপডেট সময় ১০:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০