ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাফ নদীতে আবারো নৌকা ডুবি, ১৯ লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফের নাফ নদীতে বুধবার দিবাগত রাতে আবারো রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে অাজ বৃহস্পতিবার সকালে ১৯জন রোহিঙ্গা নারী ও শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক লাশ ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

জানা যায়, এলাকাবাসী সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নাফ নদীতে মৃতদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবির উপস্থিতিতে নারী ও শিশুসহ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার নুরুল আমিন জানান, ১৯জনের মধ্যে বেশির ভাগই রোহিঙ্গা শিশু। আরো অনেক লাশ নদীতে ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলারপাড়া দিয়ে স্থানীয় দালালচক্র চোরাইপথে রাতের আঁধারে রোহিঙ্গাদের নিয়ে আসছে।

বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় চারজনের লাশ উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাফ নদীতে আবারো নৌকা ডুবি, ১৯ লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭