ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কাতার বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ছেই। এরইমধ্যে আসরটির সূচি প্রকাশ করলো ফিফা। যেখানে চমক হিসেবে গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি করে ম্যাচ আয়োজন করা হবে।

৬০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে ২০২২ সালের ২১ নভেম্বর স্থানীয় সময় দুপুর একটায় উদ্বেধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর গ্রুপ পর্বে প্রতিদিন চারটি ম্যাচের সময় যথাক্রমে দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা। আর শেষ পর্ব ও নকআউট ম্যাচের সময় থাকবে সন্ধ্যা ৬টা ও রাত ১০টা। যেখানে ৮০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।

বিশ্বকাপের জন্য ব্যবহৃত আটটি স্টেডিয়াম কাছাকাছি হওয়ায় দর্শকরা চাইলেই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারবেন।

গত মার্চ থেকে অবশ্য করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলা। তবে আগামী অক্টোবরে এশিয়া অঞ্চল ফের শুরু হবে। বাছাই পর্ব শেষে আগামী বছরের মার্চ-এপ্রিলে ড্র অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নির্দিষ্ট ম্যাচের স্টেডিয়াম ও সময় ঠিক করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি ম্যাচ

আপডেট সময় ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০