ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

‘বাংলাদেশ কতটা আক্রমণাত্বক ওরা হাড়েহাড়ে টের পেয়েছে’ : মুশফিক

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া বরাবরই আক্রমণাত্বক। তবে প্রথম ম্যাচেই শেন ওয়ার্ন-পন্টিংদের উত্তরসূরীরা বাংলাদেশের বিপক্ষে ব্যাকফুটে চলে গেছে।

আর ম্যাচ শেষে বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও শোনা গেল সেই কথারই প্রতিধ্বনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর মুশফিক বলেন, ‘ওদের মধ্যে এগ্রেসন তো অবশ্যই ছিল। তবে ওরাও বুঝেছে বাংলাদেশ কতটা আক্রমণাত্বক হতে পারে। শুধু ব্যাট-বল না, শারীরিক ভাষাতেও ওরা সেটা টের পেয়েছে। আজ যদি লক্ষ্য করে থাকেন দেখবেন, লাঞ্চের আগে ৬ মিনিট ছিল। তখন ম্যাক্সওয়েল প্রায় ৫ মিনিটই সময় নিচ্ছিল, যেন ওই ওভারের পর আর কোনো ওভার না হয়। যেখানে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায় তারা এমন ব্যাকফুটে চলে গেছে, তারা চাচ্ছে না যে আরেকটা ওভার খেলি। এটা তো অনেক বড় একটা বার্তা। ’

বাংলাদেশ যে আর সেই আগের বাংলাদেশ নেই, সেটাও অস্ট্রেলিয়া বুঝেছে বলে মনে করেন মুশফিক, ‘আমাদের টেলএন্ডার যারা ব্যাটিং করতে গেছে তাদের পর্যন্ত ওরা কথা বলেছে। শুধু সিনিয়িররা না, জুনিয়রদেরও ওরা অনেক কথা বলেছে। ওরা জানে এই উইকেটে একটা-দুইটা রান কত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ওরা আমাদের জুনিয়রদের অনেক কথা বলেছে, যা কিনা আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা যে আগের জায়গায় নেই, সেটা ওরা হাড়েহাড়ে টের পেয়েছে। বাংলাদেশ ব্যাটে-বলে যে আগের জায়গায় নেই, যেকোনো অবস্থান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু খেলোয়াড় আছে, সেটা ওরা বুঝেছে। ’

তবে আত্মতুষ্টিতে না ভুগে মুশফিকের চোখ সিরিজ জয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভালো একটা ম্যাচ গেছে। এখন আত্মতুষ্টিতে না ভোগে আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা আছে, যা আমরা করতে চাই। এমন সুযোগ সব সময় আসে না। এমন চাপে অস্ট্রেলিয়া দল সব সময় থাকে না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

‘বাংলাদেশ কতটা আক্রমণাত্বক ওরা হাড়েহাড়ে টের পেয়েছে’ : মুশফিক

আপডেট সময় ০১:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭