ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা উঠে গেল ম্যানচেস্টার সিটির

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যানচেস্টার সিটির ওপর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আগামী ২ মৌসুমে খেলার যে নিষেধাজ্ঞা ছিল তা উঠে গেল। ক্রীড়ার সর্বোচ্চ আদালত এই নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে ইংলিশ জায়ান্ট দলটির আর কোনো বাধা রইল না।

২০১২ ও ২০১৬ সালে ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লে ভঙ্গের অভিযোগে সব ধরনের ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ২ মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের এই গুরুতর শাস্তি দেয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হতো পেপ গার্দিওলার দলকে। তবে সোমবার (১৩ জুলাই) সুখবর পেয়েছে সিটিজেনরা।

সিটির ওপর থেকে অভিযোগ তুলে নিয়েছে ক্রীড়া আদালত দ্য কোর্ট অব আর্বিট্রেশনস ফর স্পোর্ট (কেস)। আগামী ২ মৌসুমে সব ধরনের ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে আরব মালিকানার দলটি।

ক্রীড়া আদালত তাদের তদন্তে সিটির বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লে ভঙ্গের যে অভিযোগ ওঠেছিল তার প্রমাণ পায়নি। নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পাশাপাশি এবার জরিমানার অঙ্কটাও কম গুণতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।

উয়েফার তদন্তে যথাযথ সাহায্য না করায় এর আগে সিটিকে শাস্তিস্বরূপ ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। উয়েফার এই অভিযোগ অবশ্য একই থাকছে। তবে জরিমানার অঙ্কটা নেমে এসেছে ১০ মিলিয়ন ইউরোতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষেধাজ্ঞা উঠে গেল ম্যানচেস্টার সিটির

আপডেট সময় ০৮:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০