ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সিলেটে ‘৪৮ ঘণ্টার মধ্যে’ প্রবাসীরা পাবেন করোনার রিপোর্ট

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে আসা প্রবাসীরা এখন বিদেশে ফিরে যেতে ‘করোনাভাইরাসমুক্ত’ সার্টিফিকেট লাগবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় প্রবাসীরা করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট যাতে দ্রুত পান, সেজন্য আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের পক্ষ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে আবেদন জানানো হয়েছিল।

সেই আবেদনে সাড়া দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রবাসীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট জেলার চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল এমনটাই জানিয়েছেন।
জানা গেছে, বর্তমানে করোনা শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যায়। কিন্তু বিদেশগামীদের ফ্লাইটের দিন থেকে আগের ৪ দিনের ভেতর এ পরীক্ষার রিপোর্ট প্রয়োজন। এ প্রেক্ষিতে আজ সোমবার আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে। প্রবাসীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে ১-২ দিনের মধ্যে এ রিপোর্ট প্রদানের আহ্বান জানান তারা।

আবেদনের প্রেক্ষিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রবাসীদের করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট জেলার চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল।

তিনি আরও জানান, সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের সুপারিশের প্রেক্ষিতে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক এই আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে বিষয়টি নিশ্চিত করে আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের জোনাল কমিটির সদস্য ইসমাইল হোসেন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন। সেখানেও লিখিত আবেদন ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সিলেটে ‘৪৮ ঘণ্টার মধ্যে’ প্রবাসীরা পাবেন করোনার রিপোর্ট

আপডেট সময় ০৭:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০