ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

মিরপুরও গড়ল নিজস্ব এক রেকর্ড!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ ‘বাই’ রানের রেকর্ড এত দিন দখলে রেখেছিল চট্টগ্রাম। ২০১৪ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে সব মিলিয়ে ৪১টি বাই রান এসেছিল। তিন বছর পর সেই রেকর্ডকে ঢাকায় নতুন করে লেখাল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে চার ইনিংসে দুই দল মিলে দিয়েছে ৫২টি বাই রান, গড়েছে নতুন রেকর্ড। অর্থাৎ বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ ‘বাই’ রানের রেকর্ড এখন ঢাকা টেস্টের দখলে।

দুই দলের বোলাররা দুষতে পারেন মিরপুরের উইকেটকে। বিশেষ করে স্পিনাররা। টার্ন ও বাউন্স থাকায় কিপিং করতে সমস্যা হয়েছে দুই দলের উইকেটকিপারেরই। বাংলাদেশের দুই ইনিংসেই নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের বেশ কিছু বল লেগ সাইড দিয়ে বাউন্ডারি পেরিয়েছে ব্যাটসম্যানের কোনো সাহায্য ছাড়া। দ্বিতীয় ইনিংসের ৬৩তম ওভারে মুশফিকের পা তাক করে প্রথম বলটা করেছিলেন অ্যাগার। কিন্তু বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে ফাঁকি দিয়ে সীমানা পাড়ি দেয়। এই চার দিয়েই তিন বছর আগে চট্টগ্রাম টেস্টে সেই রেকর্ড টপকে যায় ঢাকা।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫টি ‘বাই’ রান দিয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের প্রথম ইনিংসে বাংলাদেশও ১৫টি ‘বাই’ রান দিয়ে দেনা মিটিয়ে দেয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১৫টি ‘বাই’ রান দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অবশ্য একটু ‘ব্রেক’ দিয়েছেন বাংলাদেশের বোলাররা। ‘মাত্র’ সাতটি বাই রান দিয়েছেন সাকিব-মিরাজরা। অর্থাৎ চার ইনিংসে মোট ৫২ ‘বাই’ রান। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ‘বাই’ রান দেওয়ার রেকর্ড ভারত-পাকিস্তানের। ২০০৭ বেঙ্গালুরু টেস্টে ৬৯ ‘বাই’ রান দিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সে ম্যাচেই ১৬৮ রান এসেছিল অতিরিক্ত থেকে। টেস্টে সর্বোচ্চ অতিরিক্ত রানের রেকর্ডেও জড়িয়ে আছে পাকিস্তানের নাম। ১৯৭৭ সালে ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান মোট ১৭৩ রান দিয়েছিল অতিরিক্ত থেকে।
বাংলাদেশের মাটিতে এ রেকর্ড ৯৪ রানের। ‘বাই’ রানের রেকর্ডটি হাতছাড়া হলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্ট এখনো অতিরিক্ত রানের মুকুটটা ধরে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

মিরপুরও গড়ল নিজস্ব এক রেকর্ড!

আপডেট সময় ০১:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭