ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কিংবদন্তি ফুটবলার জ্যাক চার্লটন।

শুক্রবার এই কিংবদন্তি ফুটবলার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বলে তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার শান্তি নিয়েই জ্যাক স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন। বাসায় পরিবারের সঙ্গেই ছিলেন জ্যাক। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত।’

জ্যাক চার্লটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড।

লিডসের পক্ষ থেকে বলা হয়, ২৩ বছরের ক্যারিয়ারে জ্যাক চার্লটন ক্লাব রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছেন লিডসের হয়ে। তিনি খেলাটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।

লিডসের হয়ে প্রথম বিভাগ ছাড়াও এফএ কাপ জিতেছেন জ্যাক। ক্যারিয়ারের প্রায় পুরো অংশই কেটেছে তার এই ক্লাবে।

মূলত জ্যাক চার্লটনকে ইংল্যান্ড ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয়।

১৯৬৬ সালের বিশ্বকাপে বিশেষ অবদান রয়েছে জ্যাক চার্লটনের। ইংল্যান্ডের হয়ে সবগুলো ম্যাচেই রক্ষণভাগ সামলেছিলেন এই সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার। যে কারণে ওই বিশ্বকাপে ইংল্যান্ড দলের রক্ষণকে ভেদ করে গোল দেয়া দুষ্কর ছিল। ওই সময় দলের অন্যতম খেলোয়াড় ছিলেন ববি চার্লটন, যিনি জ্যাকের ছোট ভাই।

দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা কিংবদন্তি জ্যাক আয়ারল্যান্ডের কোচ হিসাবেও সফল। তার তত্ত্বাবধানে বেশ কিছু টুর্নামেন্টের মূল পর্বে খেলানোর পাশাপাশি ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল আয়ারল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি

আপডেট সময় ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০