ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লন্ডনে বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (০৮ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লন্ডনে বিসিবি সভাপতির অস্ত্রোপচার করা হয়।

বৃস্পতিবার (০৯ জুলাই) সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গত ২১ জুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনে যান বিসিবি সভাপতি। কোয়ারেন্টিন শেষে ডাক্তার দেখানোর পর তার অস্ত্রোপচার করা হয়।

জালাল ইউনুস বলেন, ‘বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর অপারেশন শেষ হয়েছে। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আমাকে জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং বিসিবি সভাপতি বর্তমানে সুস্থ আছেন।’

নাজমুল হাসান পাপনের প্রোস্টেট (মূত্রাশয় ও মূত্রনালীতে) সমস্যা অনেক আগে থেকেই ছিল। বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুর ও ইংল্যান্ডে চিকিৎসা করাতে এবং নিয়মিত দেশের বাইরে মেডিকেল চেকআপ করাতে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

লন্ডনে বিসিবি সভাপতির সফল অস্ত্রোপচার

আপডেট সময় ০৯:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০