ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

জরুরি অক্সিজেন সেবা দেবে মাশরাফির ফাউন্ডেশন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার করোনায় আক্রান্ত রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবার ব্যবস্থা করেছে। নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল থেকে এ কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১০ জুলাই থেকে এ চিকিৎসা সেবা চালু হবে বলে জানা গেছে।

এর আগে ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জুন মাস থেকে করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় নয়জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নড়াইলে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার নিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশান ও পরামর্শ আনতে হবে। যারা নিবেন তারা এক্সপার্ট বা নার্স দিয়ে অক্সিজেন সিলিন্ডার সেট করবেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং এদের প্রায় সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদের অনেকরই অক্সিজেন সেবা প্রয়োজন। মূলত এদের চিকিৎসা সেবা মোটামুটি নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রসঙ্গত, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নড়াইলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার থেকে সাধারণ রোগীরা স্বল্প মূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসাসেবা পেয়ে আসছে। করোনা প্রাদুর্ভাব শুরু হলে জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এখন টেলি মেডিসিন ব্যবস্থা চালু রয়েছে। জেলায় করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় নড়াইলের সিভিল সার্জনের মধ্যস্থতায় ১৫ জুন থেকে নয়জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

জরুরি অক্সিজেন সেবা দেবে মাশরাফির ফাউন্ডেশন

আপডেট সময় ১০:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০