ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তীব্র সমালোচনার মধ্যেও ব্রাজিলে লিগ শুরুর সিদ্ধান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন বন্ধ রাখার পর আগামী ৯ আগস্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলিয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও এর বিরোধিতা করছে আঞ্চলিক কর্তৃপক্ষগুলো।

কনফেডারেশন জানিয়েছে, ২০ দলের দ্বিতীয় বিভাগের খেলা শুরু হবে এর একদিন আগে। রিও ডি জেনিরোতে দেশটির শুধুমাত্র একটি মাত্র চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত শুরু করা হয়েছে। তাও আবার দারুণ সমালোচনা সহ্য করে। কারণ দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার মানুষ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সাও পাওলোর গভর্নর জোয়াও ডরিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রদেশের দলগুলো জাতীয় টুর্নামেন্টে অংশ নিবে না। তিন রাউন্ড অনুষ্ঠিত হবার পর করোনার কারণে মার্চের মধ্যভাগে স্থগিত হয়ে গেছে আঞ্চলিক প্রতিযোগিতা।

ডরিয়া বলেন, ‘সিবিএসের সিদ্ধান্ত অনুযায়ী ৯ আগস্ট শুরু হচ্ছে, কিন্তু এ বিষয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কোন আলোচনা করা হয়নি।’

এর জবাবে সিবিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, সাও পাওলো সহ ২০ ক্লাবের ১৯টিই টুর্নামেন্ট শুরুর পক্ষে ভোটের মাধ্যমে সম্মতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তীব্র সমালোচনার মধ্যেও ব্রাজিলে লিগ শুরুর সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০