ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্তের পাশাপাশি কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং হার্ট ফেইলিউর হওয়ায় তাকে গত ১ জুলাই ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। এরপর উচ্চপ্রবাহের অক্সিজেন দেওয়া হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণও মারাত্মক আকার ধারণ করেছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ ২৪ দিন ধরে লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন।

এর আগে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়।

এরও আগে ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। তার স্ত্রী ডা. নাদিরা দিলরুবা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তাদের একমাত্র মেয়ে এবার এসএসসি পাস করেছে।

ফেনীর মেধাবী সন্তান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সদর উপজেলার লেমুয়ার দেওয়ানজি বাড়ির মরহুম দেওয়ান মাহবুবুল হকের বড় সন্তান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

আপডেট সময় ০৮:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০