ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লিভারপুলকে উড়িয়ে ছোট দলের কাছে হার ম্যানসিটির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চেলসির বিপক্ষে ম্যাচ হেরে চলতি প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৭ ম্যাচ আগে শিরোপা উল্লাসে মাতিয়েছে ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে শুক্রবার (৩ জুন) ঘরের মাঠে লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি ৪-০ গোলে উড়িয়ে লজ্জা দিয়েছে ম্যানসিটি।

তবে এবার দুর্বল দলের কাছে হেরে নিজেরাই লজ্জায় ডুবল পেপ গার্দিওলার ম্যানসিটি। পয়েন্ট তালিকার ১৩ নম্বর দল সাউদাম্পটনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হার দেখল আকাশি নীল জার্সিধারীরা। চলতি প্রিমিয়ার লিগে এটি ম্যানসিটির ৯ম হার। এই হারে ৩৩ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। শীর্ষ দল লিভারপুল থেকে পিছিয়ে আছে ২৩ পয়েন্টে।

ইতিহাদ স্টেডিয়ামে আগের লেগে ২-১ গোলে জেতা ম্যানসিটি সুখস্মৃতি নিয়ে পা রাখে সাউদাম্পটনে। রবিবার রাতে আধিপত্য ধরে রেখে খেলেও যায় দলটি। তবে প্রথমার্ধে হজম করা গোল শোধ করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার শিষ্যদের।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোলের দেখা পায় স্বাগতিক সাউদাম্পটন। সাউদাম্পটনের পক্ষে ম্যাচ জেতানো গোল করেন চে অ্যাডামস। ম্যাচে এরপরে দারুণ কিছু সুযোগ নষ্ট করে ডেভিড সিলভা, রিয়াদ মাহরেজ এবং রাহিম স্টার্লিংরা। তবে কাজে লাগাতে পারেনি একটাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

লিভারপুলকে উড়িয়ে ছোট দলের কাছে হার ম্যানসিটির

আপডেট সময় ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০