ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে : সাকি

অাকাশ নিউজ ডেস্ক:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বন্যায় আজ দেশের বৃহৎ একটি অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ সম্পদ ও জীবন হারিয়ে পর্যুদস্ত। বন্যা ও বন্যা-পরবর্তী পুনর্বাসনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ উল্লেখযোগ্য মাত্রায় দেখা যাচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে গেছে।’

আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাপানিয়া এবং শিকদারপাড়া গ্রামে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার সময় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘বন্যায় সারা দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু বিনামূল্যে সার, বীজ বিতরণসহ সরকারের ত্রাণ তৎপরতার তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার আসলে বন্যার্তদের পাশে নেই। দুর্গত মানুষের দায়িত্ব বাধ্যতামূলকভাবে সরকারকেই নিতে হবে।’

জোনায়েদ সাকি আরো বলেন, ‘বন্যার্তদের জন্য শত শত কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। কিন্তু বাস্তবে মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি।’

ত্রাণসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, এক কেজি আলু, এক কেজি চিড়া, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম গুড় এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ম্যাচ ও মোমবাতি দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মনজুরুল ইসলাম বাবু, হরিরামপুর উপজেলার কৃষক নেতা খন্দকার সোহরাবউদ্দিন এবং শফিকুল ইসলাম শরীফ।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে : সাকি

আপডেট সময় ১২:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭