ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বার্সা ছাড়তে প্রস্তুত মেসি!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী মৌসুমে অর্থাৎ ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির। এরপর কাতালানদের জার্সিতে আর দেখা নাও যেতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। স্পেনের এক গণমাধ্যমের বরাতে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর জানিয়েছে, মেসি ক্যাম্প ন্যু ছাড়তে প্রস্তুত হচ্ছেন।

জানুয়ারিতে কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সা। এই ঘটনার পেছনে মেসিকে দোষারোপ করে সংবাদ প্রকাশ করে স্পেনের স্থানীয় গণমাধ্যম। বিষয়টি পছন্দ হয়নি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের। তার জন্য রাগান্বিত মেসি কাতালানদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনাও স্থগিত রেখেছেন।

স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনার বরাতে এমনটি জানায় মিরর। তারা আরও জানায়, সাম্প্রতিক সময়ে বার্সার স্কোয়াডে কোয়ালিটির অভাব নিয়ে হতাশ মেসি এবং আগামী মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়তে চান রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

প্রতিবেদনে আরও বলা হয়, বার্সা ছাড়ার পর মেসির পরবর্তী ঠিকানা কি হবে তা অনিশ্চিত। তবে সম্ভাব্য হিসেবে ক্যাম্প ন্যুর সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে পুর্নমিলন হতে পারে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গেও আগামী মৌসুমে চুক্তি শেষ হবে গার্দিওলার। তবে চুক্তি বাড়িয়ে ইতিহাদ স্টেডিয়ামে থাকতে পারেন স্প্যানিশ কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বার্সা ছাড়তে প্রস্তুত মেসি!

আপডেট সময় ০৮:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০