ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

বনানীতে চিরনিদ্রায় লতিফুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মো. লতিফুর রহমান। বুধবার রাত ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে লতিফুর রহমানের মরদেহ তার গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত হন। বিকাল ৫টা ৪০ মিনিটে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তার লাশবাহী গাড়ি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লায় নিজ বাসভবন ফারাজ মঞ্জিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। বেশির ভাগ সময় তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চিওড়া গ্রামের প্রয়াত খান বাহাদুর মজিবুর রহমানের ছেলে।

লতিফুর রহমান জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়াস্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য সমাধিক পরিচিত বিশিষ্ট এই ব্যবসায়ী। তিনি ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বনানীতে চিরনিদ্রায় লতিফুর রহমান

আপডেট সময় ১১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০