ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল ও সাবিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে তৃণমূল ফুটবল কার্যক্রমে অংশ নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই তিন ক্যাটগরিতে কার্যক্রম চলাবে এএফসি। বাফুফে ব্রোঞ্জ ক্যাটাগরিতে অংশ নিতে চায়। আর এই কার্যক্রমে অংশ নিতে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করা হয়েছে জাতীয় পুরুষ ও নারী দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনকে।

রোববার (২৮ জুন) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন।

বাফুফের সাধারণ সম্পাদক বলেন, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃণমূল চার্টারে তিনটি ক্যাটাগরি আছে- ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড। ইতোমধ্যে এশিয়ার ২৮টি দেশ এই তৃণমূল চার্টার উদ্যোগে অংশগ্রহণ করেছে বা করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে এএফসির কাছে আবেদন করবে যাতে ব্রোঞ্জ ক্যাটাগরিতে আমরা যেন অন্তর্ভুক্ত হতে পারি। সেই চার্টারের আওতায় আমরা কার্যক্রম সম্পাদন করতে চাই। এই কার্যক্রমের অংশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে দু’জন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দুজনেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল ও সাবিনা

আপডেট সময় ০৯:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০