ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ২০ হাজার মানুষ পানিবন্দি

আকাশ জাতীয় ডেস্ক:   

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। রবিবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫৫ সে.মি. ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ।

এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জানানো হয়েছে চারটি উপজেলার ১৩টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন, গাইবান্ধা সদরের তিনটি, ফুলছড়ির ছয়টি ও সাঘাটার তিনটি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে ঘর-বাড়িতে পানি ওঠায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ গবাদিপশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অথবা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিচ্ছে। এছাড়া এসব এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এদিকে গাইবান্ধা-বালাসীঘাট পাকা সড়কটির আধা কিলোমিটার এলাকা তলিয়ে যাওয়ায় সড়কের উপর দিয়ে এখন নৌকা চলাচল করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ২০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট সময় ০৭:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০