ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইঁদুরের তাণ্ডবে ৯ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একটি ইঁদুরের দৌরাত্মে ৯ ঘণ্টা দেরিতে ছাড়ল ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান।

রোববার দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ার সময়ই বোয়িং ৭৭৭ বিমানে ক্রুদের নজরে আসে একটি ইঁদুর। সেই সময় বিমানটিতে ইকোনমি ক্লাসে ১৭২ জন ও বিজনেস ক্লাসে ৩৪ জন যাত্রী ছিলেন। এছাড়াও দীর্ঘ সময়ের বিমান হওয়ায় ছিলেন ৪ জন পাইলট ও ক্রু মেম্বাররা।

সেফটি প্রোটোকল মেনে সঙ্গে সঙ্গে বিমানটিকে টার্মিনালে নিয়ে আসা হয়। এরপর সেই ইঁদুরের তল্লাশি চালাতে চালাতে সময় কেটে যায় ৯ ঘণ্টা। যে বিমান ছাড়ার কথা ছিল রাত ২.৩০টায়, সেটিতে ফের ক্রু ও যাত্রীরা গিয়ে বসেন রোববার দুপুরে।

ইঁদুরটি খুঁজে বের করতেই সময় লেগে যায় ৬ ঘণ্টা। এরপর আর কোনও ইঁদুর আছে কি না তা খতিয়ে দেখে বিমান ছাড়তে সময় নিয়ে নেয় আরও ৩ ঘণ্টা। এত দেরি হওয়ার ব্যাপারটিকে মোটেই হাল্কাভাবে দেখছেন না এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান রাজীব বনসল। তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কীভাবে বিমানে ইঁদুর ঢুকে পড়ল, কীভাবে এমন ঘটনা ভবিষ্যতে এড়ানো যায় তাও কর্মীদের থেকে জানতে চেয়েছেন তিনি।

এক সিনিয়র কমান্ডার বলেছেন, ‘চলন্ত বিমানে ইঁদুর একবার কোনো বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে দিলে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তখন আর পাইলটের কিছু করার থাকে না। গোটা সিস্টেমই তখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ইঁদুরের তাণ্ডবে ৯ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

আপডেট সময় ০৭:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭