ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

স্বর্ণের দাম ভরিতে বাড়লো সর্বোচ্চ ৫৭১৫ টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের বাজারে স্বর্ণের দাম হঠাৎ অস্বাভাবিক রকম বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, সনাতন পদ্ধতির ৩ হাজার ৬১৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১১৬৬ টাকা।

মঙ্গলবার (২৩ জুন) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

সোমবার (২২ জুন) বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল চলতি বছরের ২৯ মে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ দশমিক ৩৬ টাকা। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। দাম বাড়লো ৫ হাজার ৭১৫ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৬ হাজার ৭১৮ দশমিক শূন্য ৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা। ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৭ হাজার ৯৭০ দশমিক ৮০ টাকা। এখন দাম রয়েছে ৫৬ হাজার ৮০৩ দশমিক ৬৮ টাকা। দাম বেড়েছে ১১৬৬ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৬৪৭ দশমিক ৪৪ টাকা। বুধবার পর্যন্ত দাম রয়েছে ৪৪ হাজার ৩১ দশমিক ৬০ টাকা। দাম বেড়েছে ৩ হাজার ৬১৬ টাকা।

অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুয়েলারি মালিকরা নতুন দামে স্বর্ণ বিক্রি করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম ভরিতে বাড়লো সর্বোচ্চ ৫৭১৫ টাকা

আপডেট সময় ১১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০