ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মেসি যা জিতেছে তার এক শতাংশও জিতেনি ম্যারাডোনা’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক হোসে লুইস চিলেভের্ত মনে করেন, দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মধ্যে কোনো তুলনায় হয় না।

অনেকদিন ধরে দুই আর্জেন্টাইন ফুটবল তারকা ম্যারাডোনা এবং মেসির মধ্যে তুলনা হয়ে আসছে, কে সেরা তা নিয়ে। অনেকের চোখে সেরা, লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো ছিয়াশির মহানায়ক ম্যারাডোনা। অন্যদিকে অনেক কিংবদন্তি বেছে নেন, রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক বার্সেলোনা ফরোয়ার্ড মেসিকে।

প্যারাগুইয়ান কিংবদন্তি গোলরক্ষক চিলেভের্তও মনে করেন, মেসি সেরা। এমনকি ৫৪ বছর বয়সী তারকা একেবারে উড়িয়ে দিয়েছেন ম্যারাডোনাকে।

রেডিও রিভাদাভিয়াকে চিলেভের্ত বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই গ্রহের সেরা খেলোয়াড় মেসি। মেসি যা জিতেছে তার এক শতাংশও জিতেনি ম্যারাডোনা। স্পেনের পরিবর্তে আর্জেন্টিনাকে পছন্দ করার জন্য মেসিকে আর্জেন্টাইনদের ধন্যবাদ দেওয়া উচিৎ। তার খেলা দেখা সবসময় আনন্দের।’

একচ্ছত্রভাবে মেসিকে সেরা বলার কারণও অবশ্য আছে চিলেভের্তর। কারণ ম্যারাডোনার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে তার। দ্বন্দ্বটা দু’জনের পেশাদারি খেলোয়াড়ি জীবন থেকে শুরু।

চিলেভের্ত খেলতেন আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে আর ম্যারাডোনা ছিলেন বোকা জুনিয়র্সে। সে সময় দু’দলের এক ম্যাচে ফ্রি-কিক থেকে একটি গোলও করেন প্যারাগুইয়ান গোলরক্ষক। ম্যাচটিকে স্মরণ করে চিলেভের্ত আরও বলেন, ‘ম্যারাডোনা আমাকে অসম্মান করেছিল আমি তার জবাব দিলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

‘মেসি যা জিতেছে তার এক শতাংশও জিতেনি ম্যারাডোনা’

আপডেট সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০