ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিমের বিদায়ের পর আসা-যাওয়ার মিছিল!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণ শুরুর পরও তামিম-সাকিবের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিক-সাব্বির জুটির বড় স্কোরের স্বপ্ন দেখালেও বেশিদূর যেতে পারেননি তারা।

অনেকটা তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রান। লিড ২৩৯ রান।

দিনের শুরুতে নাথান লায়নের ঘূর্ণিতে বিদায় নেন তাইজুল ও ইমরুল। দলের রান যখন ৬১ তখন ব্যক্তিগত ৪ রানে করে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তাইজুল। এরপর স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করতেই ওয়ার্নারের তালুবন্দী হন ইমরুল। তার ব্যক্তিগত সংগ্রহ ২ রান। এরপর মাঠে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে, অপরপ্রান্ত আগলে রাখেন তামিম। ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে নেন তিনি। ১০৩টি বল খেলে ৬টি চার পান তিনি।

অবশেষে ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নেন তামিম। খেলেছেন ১৫৫ বল, যেখানে ৮টি চারের মার ছিল। প্যাট কামিন্সের বলে ম্যাথু ওয়েড এর তালুবন্দী হন তিনি। দলের সংগ্রহ তখন ১৩৫ রান। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিব।
দলীয় রান ১৪৩ তে পৌঁছালে ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন তিনি। লায়নের বলে কামিন্সের হাতে ধরা পড়েন সাকিব।

এরপর মুশফিক-সাব্বির জুটি যখন দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন ঠিক তখনই দুর্ভাগ্যজনক এক রান আউটের ফাঁদে পড়েন মুশফিক। সাব্বিরের সোজাসুজি খেলা বলটি বোলার লায়নের হাতে লেগে স্ট্যাম্পে লাগলে অফ স্ট্রাইকে দাঁড়ানো মুশফিকের বিদায় হয়। দলীয় রান তখন ১৮৬। এরপর স্কোর বোর্ডে আর কোন রান যোগ না হতেই বিদায় নেন নাসির ও সাব্বির। নাসির শূন্য ও সাব্বির ব্যক্তিগত ২২ রান করেন।

এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে থাকে ৮৮ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

তামিমের বিদায়ের পর আসা-যাওয়ার মিছিল!

আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭