ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সার কাছে আইনি লড়াইয়ে হেরে উল্টো জরিমানা গুনছেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বোনাসের দাবিতে বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমে হেরে গেলেন নেইমার জুনিয়র। এখন উল্টো জরিমানা হিসেবে বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বার্সেলোনা। নেইমারের কাছ থেকে প্রাপ্য অর্থ আদায়ের জন্য এবার বেশ জোরেশোরে মাঠে নামার ঘোষণাও দিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে নেইমারের পক্ষ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেন নেইমার। ওই চুক্তি অনুযায়ী ২০১৭ সালের জুলাইয়ে বোনাস পাওয়ার আগেই ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে ক্যাম্প ন্যু ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। পাঁচ বছরের চুক্তি, অথচ এক বছর না যেতেই ক্লাব ছাড়ায় বোনাসের বাকি অংশ দিতে অস্বীকৃতি জানায় বার্সেলোনা। কিন্তু জুলাই পর্যন্ত বার্সায় থাকায় আগের চুক্তি অনুসারে কাতালান জায়ান্টদের কাছে বোনাসের ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করেন তিনি। এজন্য বার্সার বিরুদ্ধে তিনি মামলাও করেন। তারই রায় এলো এতদিনে।

দীর্ঘ আইনি লড়াই সত্ত্বেও গত বছর নেইমারকে কেনার সবরকম চেষ্টাই করেছে বার্সেলোনা। এমনকি নেইমার নিজেও পিএসজির অনুশীলনে হাজির না হয়ে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এটাও শোনা যায়, সেসময় নেইমার নাকি নিজের পকেট থেকেও দলবদলের কিছু অর্থ পরিশোধ করতে চেয়েছিলেন। এজন্য তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন পিএসজি সমর্থকরা।

সেবার পিএসজি গোঁ ধরার কারণে নেইমারের বার্সায় ফেরা হয়নি। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো দাবি করেছিলেন, বার্সা নাকি নেইমারের জন্য কম দাম হাঁকিয়েছিল। এ মৌসুমেই নেইমারকে কেনার আগ্রহ দেখাচ্ছে বার্সা। কিন্তু আইনি লড়াইয়ের ফলাফল নেইমারের বিপক্ষে যাওয়ায় বিষয়টা আরও জটিল আকার ধারণ করল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বার্সার কাছে আইনি লড়াইয়ে হেরে উল্টো জরিমানা গুনছেন নেইমার

আপডেট সময় ০৯:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০