ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা টেস্ট করেই ফুটবলারদের অনুশীলনের অনুমতি দেয়া হবে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপরই বাফুফের ন্যাশনাল টিম কমিটি এক সভায় বসেছিল কিভাবে ফুটবলকে মাঠে গড়োনো যায়। সামনে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ রয়েছে। তাই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সকল ফুটবলারদের আগে করোনা পরীক্ষা করা হবে। তারপরই অনুশীলনের অনুমতি দেয়া হবে।

বুধবার (জুন ১৭) ন্যাশনাল টিম কমিটির সভা শেষে একথা জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি জানান স্বাস্থ্যবিধি মেনে আগে প্রত্যেক ফুটবলারকে করোনা পরীক্ষা করানো হবে এবং দুই সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা হবে তাদের। সব প্রক্রিয়া শেষ হলেই অনুশীলনের ছাড়পত্র দেওয়া হবে।

নাবিল আহমেদ বলেন, ‘আগস্টের শুরুতে প্রাথমিকভাবে ৪৪ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে সুবিধাজনক পরিবেশে জায়গা খোঁজা হচ্ছে। ক্যাম্পের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে করোনা পরীক্ষা করানোর পর দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পর শুরু হবে দলীয় অনুশীলন।’

তবে ৪৪ জনের ক্যাম্প থেকে ফুটবলারের সংখ্যা কমিয়ে আনা হবে। তিনি বলেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করব। ২০-২২ আগস্ট ক্যাম্প শুরু হবে। কোচ এলে তাকেও আইসোলেশনে থাকতে হবে। ধাপে ধাপে খেলোয়াড় ডেকে তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করানো হবে। এজন্য আমরা ৪৪ জন খেলোয়াড় ডাকব। তারপর সবার টেস্ট করে দ্রুততম সময়ের মধ্যে ৩৫ বা ৩০ জনের দল নামিয়ে আনা হবে।’

তবে প্রধান কোচ জেমি ডে প্রস্তাব করেছেন দেশের বাহিরে কোথায় ক্যাম্প করার জন্য। এই প্রসঙ্গে ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান বলেন, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে সেই সময় করো পরিস্থিতি কেমন থাকবে সেটার ওপর। আমরা কোনো দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না সেটাও দেখতে হবে, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কি না- সে সিদ্ধান্ত নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা টেস্ট করেই ফুটবলারদের অনুশীলনের অনুমতি দেয়া হবে

আপডেট সময় ০৯:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০