ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

মিরাজের চাওয়া আরও ৩০০ রান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে মুশফিক বাহিনী। সবার প্রশ্ন টাইগাররা সফরকারীদের কত রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে টাইগাররা? আর খেলা শেষে সে কৌতুহলি প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের তরুণ তুর্কী মেহেদী হাসান মিরাজ।

বললেন ‘প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েও ৪৩ রানের লিড নিয়েছি। এখন শেষ পর্যন্ত যত রানেই এগিয়ে থাকি না কেন, আমাদের চেষ্টা থাকবে সেই রান নিয়েই লড়াই করা এবং ওই স্কোরকে রক্ষা করা। ’

তবে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে মিরাজের শেষ কথা, ‘আমরা দ্বিতীয় ইনিংসে ৩০০ রান করতে পারলে মনে হয় ভাল হবে। ’

প্রথম ইনিংসে ৪৩, আজ শেষ বিকেলে আরও ৪৫ (সৌম্যর উইকেট হারিয়ে)- মোট ৮৮ রানে এগিয়ে থাকা। তার সঙ্গে আরও ৩০০ রান যোগ হবার অর্থ- বাংলাদেশ সাড়ে তিনশোর ওপরে মানে পৌনে চারশো রানকে মোটামুটি নিরাপদ ভাবছে।

যদিও ইতিহাস বলছে, ১১ বছর আগে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড এবং দ্বিতীয় ইনিংসে ৩০৫ রানের লক্ষ্য বেধে দেয়ার পরও ৩ উইকেটে হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক রিকি পন্টিংয়ের অনবদ্য সেঞ্চুরিই সেদিন জিতিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে।

তবে আশার কথা হলো, ফতুল্লার সেই উইকেটের সঙ্গে মিল নেই এবারের মিরপুরের উইকেট। দুটোতে ভিন্নতা আছে। তারওপর সেবার উল্লেখ করার মত শুধু স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম রয়েছেন। সঙ্গে পেসার মোস্তাফিজ আর শফিউল ইসলাম তো রয়েছেনই। সুতরাং, এবার আশায় বুক বাধতে তো আর দোষ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

মিরাজের চাওয়া আরও ৩০০ রান

আপডেট সময় ১২:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭