ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সৌম্যের আউটে বিস্মিত অ্যাগারও

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ২১৭ রানে অস্ট্রেলিয়া আউট হওয়ার পর শেষ বিকেলে দারুণ খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার। প্রত্যাশা ছিল অবিচ্ছিন্ন জুটিতেই দিন শেষ করবে বাংলাদেশ।

কারণ খেলা শেষ হতে তখন আর মাত্র ২ ওভার ১ বল বাকি।

কিন্তু তখনই কি ভেবে যে পাগলাটে হয়ে উঠলেন বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকার। সেই খেসারত তিনি দিয়েছেন আউট হয়ে। তবে আক্ষেপ বাড়িয়েছেন দর্শকদের।

আর তার এ ধরনের আউটে বিস্মিত অসি বাঁহাতি অর্থডক্স বোলার অ্যাস্টন অ্যাগার। কারণ তার বলটিকে উড়িয়ে মারতে যান সৌম্য। ধরা পরেন ফিল্ডার উসমান খাজার হাতে। এমন সময়ে এ ধরনের শট সৌম্য কেন খেলেছেন, তা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিস্ময়ের কথা জানান অ্যাগার।

তার মতে, ওমন সময়ে এ ধরনের শট না খেলাই ভালো ছিল সৌম্যের জন্য। কেন সৌম্য খেলেছেন, তা বোধগম্য নয়। । অ্যাগারের মতে, বাংলাদেশের দিন শেষ করা উচিত ছিল বিনা উইকেটে।

এছাড়া অ্যাগার মনে করেন, তাদের ম্যাচে ফেরার এখনও যথেষ্ট সুযোগ রয়েছে। তৃতীয় দিন ভালো বল করে অসিরা ম্যাচে ফিরবে বলেই আশা করেন এই স্পিনার। সে সুযোগ এখনও তাদের খোলাই আছে মনে করেন তিনি।

নিজেদের ব্যাটিং নিয়েও কাজ করার কথা বলেন অ্যাগার, ‘আমরা স্পিন ঠিকভাবে মোকাবেলা করতে পারিনি। আমাদের বেশ কিছু ভুল ছিল। পরের ইনিংসে ভুলগুলো শুধরে ভালো কিছু করার ইচ্ছা আছে। ’

সাকিব-মিরাজের প্রসংশা করতেও ভোলেননি এই অস্ট্রেলিয়ান। তার ভাষ্য, ‘সাকিব-মিরাজ অসাধারণ বল করেছে। সাকিব ৫ উইকেট পেয়েছে। তারা পিচকে সঠিকভাবে ব্যবহার করেছে। যেটা আমরা করতে পারিনি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

সৌম্যের আউটে বিস্মিত অ্যাগারও

আপডেট সময় ১২:৩৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭