ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাঁটু গেড়ে জর্জ ফ্লয়েডকে গোল উৎসর্গ করলেন মার্সেলো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় পুরো বিশ্ব উত্তাল। এ ঘটনার প্রতিবাদে তিন সপ্তাহ’র বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি সহিংসতা ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এছাড়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। বসে নেই ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে অনেক ফুটবলার ফ্লয়েডের হত্যার বিচারের দাবিতে মুখ খুলেছেন।

এদিকে দীর্ঘ ৯৭ দিন পর মাঠে ফিরেছে রিয়াল মাদ্রিদ। করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমের লা লিগা স্থগিত থাকার পর এবারই প্রথম মাঠে নামলো লস ব্লাঙ্কোসরা। ফেরার ম্যাচে এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল। গ্যালাকটিকোদের হয়ে শেষ গোলটি করেন মার্সেলো। আর গোল করে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্জ ফ্লয়েডকে উৎসর্গ করেন।

বিশ্বজুড়ে চলা ব্ল্যাক লিভস ম্যাটার মুভমেন্টে শামিল হতে গোলের পর মার্সেলো হাঁটু গেড়ে এই প্রতিবাদ জানান। এর আগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে নির্মমভাবে হত্যার শিকার হন ফ্লয়েড।

মার্সেলোর আগেই অবশ্য জার্মান বুন্দেসলিগায় ফুটবলাররা জর্জ ফ্লয়েডকে তাদের গোল উৎসর্গ করেন। তাদের মধ্যে অন্যতম জাডোন সানচো ও আশরাফ হাকিমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাঁটু গেড়ে জর্জ ফ্লয়েডকে গোল উৎসর্গ করলেন মার্সেলো

আপডেট সময় ১০:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০