ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ১৫ দিন ধরে ট্রেন যোগাযোগ বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যার রেলপথ ভেঙে যাওয়ায় লালমনিরহাট জেলার একমাত্র স্থলবন্দর বুড়িমারীর সঙ্গে ১৫ দিনে ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে দুই উপজেলার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে সংশ্লিস্টরা বলছেন, ঈদের আগে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হবে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম জানান, দ্রুত গতিতেই সংস্কার কাজ এগিয়ে চলছে। ২/১ দিনের মধ্যে সেই সংস্কার কাজ শেষ হবে। চলতি মাসে ২৯ তারিখের মধ্যে বুড়িমারীর সাথে ট্রেন যোগাযোগ চালু হবে বলেও আশা করছি।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট প্রবল বন্যায় ভেঙে যায় হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার রেলপথের নিচের অংশ। এতে করে রেললাইনের প্রায় ৭০-৮০ ফিট দীর্ঘ মাটি ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়। ফলে ওইদিন থেকেই বুড়িমারী স্থলবন্দরের সাথে বন্ধ হয়ে যায় ট্রেন যোগাযোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ১৫ দিন ধরে ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭