ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বাহাদুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০), নাজমুল (১৮) এবং সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু সাঈদের (৪০) নাম জানা গেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত শিপন মিয়া (২৮), রিপন মিয়া (৩০) ও হানিফ মিয়া (৩৫) নামে আরো তিন শ্রমিককে স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে জালাল উদ্দিনের সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিলেন হতাহত শ্রমিকরা। এসময় ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডে-নাইট হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, ‘নির্মাণাধীন ফিলিং স্টেশনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭