ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রত্যাবর্তনের রাতে নতুন রেকর্ড গড়লেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

খাঁ খাঁ শূন্য গ্যালারি। দর্শকের গগনবিদারী চিৎকার বা উল্লাস নেই। গোল করার পর সতীর্থদের জড়িয়ে ধরে উদযাপন নেই। করোনা পুরো বিশ্বের মতো ফুটবলকেও পাল্টে দিয়েছে। চেনা দৃশ্যগুলো অনুপস্থিত। কিন্তু একজন আছেন আগের মতোই। সেই একজন আর কেউ নন, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। লম্বা বিরতির পর ফিরেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।

করোনার কারণে তিন মাসের বেশি সময় স্থগিত থাকার পর মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠের লড়াইয়ে নেমেছিল বার্সা। ভিন্ন বাস্তবতার মাঝেও এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে ছিল অন্যরকম আগ্রহ। প্রিয় খেলোয়াড় মেসির পায়ের জাদু দেখার দীর্ঘ প্রতীক্ষার পালা যে অবশেষে সমাপ্ত হলো। মেসিও এ রাতে হতাশ করেননি। খেলার শুরুর বাঁশি বাজতেই দেখা দিলেন সেই আগের রূপে। করোনার ছুটিতে ওজনও কমিয়ে ফেলেছেন অনেকখানি।

মায়োর্কার মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যাওয়ার পর গোল পেয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট, জর্দি আলবা, যা দুটিতেই অ্যাসিস্ট মেসির। তবে মেসি জাদু তখনো শেষ হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে যেভাবে লক্ষ্যভেদ করলেন তা মেসিভক্তদের জন্য একপ্রকার চোখজোড়ানো উপহার। এই এক গোলেই রেকর্ড গড়া হয়ে গেছ বার্সা অধিনায়কের।

মায়োর্কার মাঠে গোলটি লা লিগার চলতি মৌসুমে তার ২০তম গোল। স্পেনের শীর্ষ লিগে টানা ১২ মৌসুমে ২০ বা তার অধিক গোল করা একমাত্র খেলোয়াড় এখন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। এছাড়া ম্যাচে দুটি মিলিয়ে চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো ১৪টি। ফলে লা লিগার চলতি মৌসুমে শীর্ষ গোলদাতা ও সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক এখন মেসি।

ম্যাচের আগে মেসির ওপর চাপ কমানোর পরামর্শ দিয়েছিলেন বার্সার ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। মূলত অনুশীলনে মেসির চোট পাওয়ার দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি। তবে শনিবার রাতে পুরো ৯০ মিনিট খেলে মেসি প্রমাণ করে দিলেন, সব ঠিক আছে। বরং প্রতিপক্ষ দলগুলোকে এখন তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রত্যাবর্তনের রাতে নতুন রেকর্ড গড়লেন মেসি

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০