ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

করোনা: এমএমসির সহকারী অধ্যাপক এমদাদ খানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের (এমএমসি) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

শনিবার বিকাল ৪টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, ইতিমধ্যেই বিমান বাহিনীর হেলিকপ্টারটি ময়মনসিংহে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান জানান, ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হচ্ছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ জানান, ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু তার করোনার উপসর্গ রয়েছে। প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট রয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

করোনা: এমএমসির সহকারী অধ্যাপক এমদাদ খানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

আপডেট সময় ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০