ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

এটা ‘গরিব মারার বাজেট’

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটকে গণমানুষের স্বার্থবিরোধী ও গরিব মারার বাজেট আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

(১২ জুন) বিকেলে ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে এ বাজেট প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে নেতারা বলেন, করোনা মহামারির সময়ে মানুষ বাঁচাতে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তা খাতের প্রাধান্যের গণআকাঙ্ক্ষা প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত হয়েছে। লুটেরাদের স্বার্থরক্ষায় ৯৯ শতাংশ মানুষের স্বার্থবিরোধী বাজেট প্রস্তাব এটি।

নেতারা আরও বলেন, দেশের মানুষ প্রত্যাশা করেছিল করোনা মহামারিকে বিবেচনায় নিয়ে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শমতো বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়নো হবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রয়োজনমতো বাড়ানোর বিষয়টি উপেক্ষিত।

‘ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লি রেশনিংসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও প্রস্তাবিত বাজেটে উপেক্ষা করা হয়েছে।’

ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে বলা হয়, ধনীদের জন্য কালো টাকা সাদা করা, কর রেয়াত, শুল্ক রেয়াত করা হয়েছে। অপরদিকে পরোক্ষ করের পরিধি ও মাত্রা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো হয়েছে। এই বাজেট লুটপাটকে আরও উৎসাহিত করবে, লুটেরা-ধনিকদের আরও ধনী করবে। অন্যদিকে নিঃস্ব হবে সাধারণ মানুষ।

নেতারা প্রস্তাবিত বাজেট বাতিল করে গণমানুষের জন্য খাদ্য-স্বাস্থ্য-কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে নতুন করে বাজেট প্রণয়নের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

এটা ‘গরিব মারার বাজেট’

আপডেট সময় ০৬:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০