ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দশমিনার শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জাহিদ হোসেন দুই কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনা নিয়ে দৈনিক আকাশে  সংবাদ প্রকাশের পর তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউল্লাহর নির্দেশে অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম এ বদলির আদেশ দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর।

সূত্রে জানা গেছে, গত ১০ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ হোসেনের ঘুষ কেলেঙ্কারি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন তৃতীয় ধাপে গেজেটভুক্ত হওয়া ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩ শিক্ষিকার কাছ থেকে এক রকম জোরপূর্বক চেকের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা ঘুষ হাতিয়ে নেন। পরে এই ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের চাকরিচ্যুতিসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন শিক্ষা কর্মকর্তা।

১০ জুন প্রকাশ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসনকে জেলার মির্জাগঞ্জ উপজেলায় তাৎক্ষণিক বদলির নির্দেশ দিলে শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম তাকে বদলির আদেশ দেন।

একই সঙ্গে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দশমিনার শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

আপডেট সময় ১২:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০