ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

একমাস ভাড়া দিতে না পারায় বিদুৎ-পানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের কৃষ্টপুর দক্ষিণ পাড়ার ইলেক্ট্রিশিয়ান রাসেলের বাসায় ভাড়া থাকেন রোকসানা মাসুদ। তিনি প্রতিমাসেই নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন। ভাড়া বাবদ রোকসানাকে তিন হাজার ৪০০ টাকা পরিশোধ করতে হতো। কিন্তু এখন করোনা মহামারিতে রোকাসানার আর্থিক সমস্যা দেখা দেয়। ফলে চলতি মাসের ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা রাসেল কৃষ্টপুর ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা খলিলের নেতৃত্বে রোকসানার বিদ্যুৎ লাইন কেটে দেয় এবং পানির লাইন বন্ধ করে দেয়।

অভিযোগে জানা যায়, বাড়ির মালিক রোকসানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় মারপিটের ঘটনাও ঘটে। স্বামী ও দুটি শিশু সন্তান নিয়ে রোকসানা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমান করোনা প্রেক্ষাপটে সরকার যেখানে বাড়ির মালিকদের সদয় আচরণ এবং সহানুভুতি দেখানোর জন্য নির্দেশনা দিয়েছেন, সেখানে বাড়ির মালিক রাসেলের এই অমানবিক আচরণের প্রতি স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।

বাড়ির মালিককে রোকসানা অনুরোধ করে বলেছেন, বাড়িভাড়ার অগ্রীম জামানত হিসেবে যে সাত হাজার টাকা দেয়া আছে সেখান থেকে ভাড়া কেটে নেয়া হোক। কিন্তু বাড়ির মালিক রাসেল সেটাও মানতে নারাজ। এ অবস্থায় ভাড়াটিয়া রোকসানা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

রোকসানা মাসুদ এ বিষয়ে গত ৫ জুন ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।

আওয়ামী লীগ নেতা খলিলের সঙ্গে ফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

একমাস ভাড়া দিতে না পারায় বিদুৎ-পানি বন্ধ

আপডেট সময় ০৭:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০