ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বার্সেলোনায় ডেম্বেলের মেডিকেল পরীক্ষা সম্পন্ন

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনার রোববারই পৌঁছেন উসমান ডেম্বেলে। একদিন পর সোমবার কাতালান ক্লাবটিতে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। আজই আনুষ্ঠানিকভাবে এই ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দেয়ার কথা বার্সেলোনার।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে ডেম্বেলে কিনে নেয় বার্সেলোনা। অন্যান্য শর্ত পূরণ করা সাপেক্ষে জার্মান ক্লাবটিকে আরো ৪২ মিলিয়ন ইউরো দেয়ার কথা বার্সার। শুক্রবার চুক্তির ব্যাপারে বার্সা ও ডর্টমুন্ড ঐকমত্যে পৌঁছে। সোমবার আনুষ্ঠানিকভাবে ডেম্বেলের চুক্তি স্বাক্ষর করার কথা।

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন ডেম্বেলে। সোমবার সকালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এটি নিশ্চিত করে বার্সা।

নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর হাইপ্রোফাইল খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা চালায় বার্সেলোনা। ডেম্বেলেকে কিনে সেই পথে কিছুটা সফলতা পায় কাতালানরা। নেইমারের ১১ নম্বর জার্সি পরেই বার্সেলোনার হয়ে মাঠ মাতাবেন ডেম্বেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

বার্সেলোনায় ডেম্বেলের মেডিকেল পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় ০২:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭