ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কামরানের অবস্থার অবনতি

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

রবিবার দুপুরের দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেছে বলে জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরো অবনতি হয়েছে। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন দিতে হচ্ছে।

গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শনিবার সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

কামরানের অবস্থার অবনতি

আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০