ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জঙ্গি’ আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দল

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানার ভেতরে তল্লাশি শুরু করেছেন । ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত সন্দেহভাজন জঙ্গির স্ত্রী ও দুই সন্তানের পাশাপাশি শেখ ভিলা নামের ওই বাড়ির মালিক, তার স্ত্রী ও তাদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নিহতের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। তার নাম আলম প্রামাণিক, বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে। সুতার ব্যবসায়ী পরিচয় দিয়ে স্ত্রী নাম পারভীন আক্তার ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে গত ২৪ অগাস্ট ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকার ওই বাড়িতে ওঠেন আলম।

পুলিশ সুপার নুরুল ইসলাম সোমবার সকালে নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়ার কথা বললেও সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা, সে বিষয়ে নতুন কোনো তথ্য দেননি।

তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঢাকা থেকে এসে কাজ শুরু করেছেন। ভেতরে আরও বিস্ফোরক আছে কি না তারা দেখবেন। আটকদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করি।

উল্লেখ, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। পরে পর ঘরের ভেতরে একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে। বোমা বানানোর সময় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণার কথা বলেন পুলিশ কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জঙ্গি’ আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দল

আপডেট সময় ০১:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭