ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

করোনা নয় অ্যাজমার সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

আকাশ জাতীয় ডেস্ক:

অ্যাজমার সমস্যা নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচএ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে হাসপাতাল থেকেই জরুরি ফাইলে সই করছেন।

বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান এক বার্তায় এসব তথ্য জানান।

প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।

গত দুই দিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন বলে জানান সাইফুর রহমান।

প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এদিকে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

করোনা নয় অ্যাজমার সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

আপডেট সময় ০৯:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০