ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালুকায় সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ও বুধবার সকালে সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা তেলেঙ্গাপাড়া গ্রামের স্বামী আক্কাস আলী (৫০) ও তার স্ত্রী কুলেছা খাতুন (৪৫) এবং সানমান ব্রাইড অ্যান্ড ফার্মা লিমিটেডের ইলেকট্রিক প্রকৌশলী কামরুল হাসান (৩৫)। কামরুল ভালুকা উপজেলার ভালুকা কোনাপাড়া এলাকার আবদুল কাদের সরকারের ছেলে।

জানা যায়, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৮-৮০৩৪) মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়।

এতে পিকআপে থাকা যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে যান। এ সময় অজ্ঞাত গাড়িচাপায় কুলেছা খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে অপর যাত্রী বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

অন্যদিকে বুধবার সকাল সাড়ে ৭টায় প্রকৌশলী কামরুল হাসান মোটরসাইকেলে (ঢাকা-মেট্রো-হ-১১-২৮৫৭) সিডস্টোর আমতলী এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি লরি (পিরোজপুর-ছ-১১-০০২৩) ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত এবং আহতদের উদ্ধার করেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত পিকআপ, মোটরসাইকেল ও লরি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালুকায় সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

আপডেট সময় ০৫:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০