ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্ব খাদ্য সংস্থার জাতীয় শুভেচ্ছাদূত হলেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব খাদ্য সংস্থা ব্যাপারটি নিশ্চিত করে।

বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হওয়ায় তামিম নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এমনটি জানান তিনি।

তামিম বলেন, আজ, আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি — World Food Programme –জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি।

আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি-র জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমনসব পরিবারের পাশে দাঁড়াতে পারে।

শুভেচ্ছাদূত তামিম বাংলাদেশের ডব্লিউএফপি প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য ৬৪ জেলাব্যাপী কাজ করবেন। যেখানে তিনি বিদ্যালয়ে খাবার ব্যবস্থা, পুষ্টি, জীবিকানির্বাহ ও কক্সবাজারে শরণার্থী কার্যক্রমগুলো দেখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

বিশ্ব খাদ্য সংস্থার জাতীয় শুভেচ্ছাদূত হলেন তামিম

আপডেট সময় ০৮:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০