ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লা লিগার ম্যাচ খেলতে মুখিয়ে আছেন মার্সেলো

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা সংকট কাটিয়ে স্প্যানিশ লা লিগায় খেলার জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরসহ সব ধরনের খেলাধুলা। তবে সব সংকট কাটিয়ে আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা আবারো মাঠে গড়াচ্ছে।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্সেলো বলেছেন, ‘এত দীর্ঘ সময় মাঠের অনুশীলন ছাড়া থাকাটা আমাদের ক্যারিয়ারে কখনই হয়নি। সে কারণেই ফুটবল যখন থেকে বন্ধ হয়েছে খেলার আগ্রহ তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। সাধারণত এই ধরনের পরিস্থিতি একজন ফুটবলারের জন্য মোটেই স্বাভাবিক নয়। আমাদের অবশ্যই এর থেকে ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এই ধরনের নিয়মের সাথে এখন আমরা মানিয়ে নিয়েছি। আমরা সবাই সুস্থ আছি। ছন্দ ফিরে পেতে অনুশীলনও বেশ ভালো হচ্ছে। এতদিন ফুটবলের স্পর্শ ছাড়া থাকলে কিছুটা অসুবিধা হবারই কথা। এখন আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

ইতোমধ্যেই শুক্রবার স্প্যানিশ হাই কোর্ট অব স্পোর্টস ঘোষণা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মৌসুম শুরু করার পরিকল্পনার সাথে তারা একমত পোষন করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন থেকে মৌসুম পুনরায় শুরু করার কথা রয়েছে, শেষ হবে ১৮-১৯ জুলাই।

করোনার কারণে বন্ধ হবার আগ পর্যন্ত বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এবারের মৌসুমে রিয়ালের হয়ে মার্সেলো ১৮টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১০টি ছিল লা লিগায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

লা লিগার ম্যাচ খেলতে মুখিয়ে আছেন মার্সেলো

আপডেট সময় ০৮:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০