ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

মানুষ আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করছে: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের মানুষের কোভিড-১৯ শনাক্তে কিট আবিস্কারে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সেই ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী-ই করোনাভাইরাসে আক্রান্ত।প্রবীণ এই চিকিৎসক এখন আইসোলেশনে আছেন।
রোবার প্রথম গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে এই মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার বিএসএমএমইউর পিসিআর পরীক্ষায়ও করোনা শনাক্ত হয় তার।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার প্লাজমা থেরাপি নিয়েছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।

আইসোলেশনে থাকা ডা. জাফরুল্লাহ বৃহস্পতিবার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, অনেকেই তাকে ফোন করছেন। তারা তার রোগমুক্তি কামনায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিদিন ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছে। একজন টেলিফোন করে বলেছেন যে, তিনি এমনিতে নামাজ পড়েন না, আমার জন্য তিনি নামাজ পড়ছেন। আমার করোনার কথা শুনে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে আমার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।আমি একথা শুনে অবিভূত হয়েছি।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, একজন ইউএনও টেলিফোন করে বললেন যে, তিনি ও তার স্ত্রী আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছে। তার কথা শুনে মনটা উজ্জীবিত হয়েছে।

প্রসঙ্গত, দেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে।এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় এই ভাইরাসে।বৃহস্পতিবার পর্যমন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৭১ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষ আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করছে: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০১:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০