ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের অতিরিক্ত গতি প্রাণ নিলো দুই শিক্ষার্থীর

আকাশ জাতীয় ডেস্ক: 

দুটো মোটরসাইকেলই চলছিল অতিরিক্ত গতিতে। কাছাকাছি হলে কারোই তাই উপায় ছিল না। চোখের পলকে মুখোমুখি সংঘর্ষ। ছিটকে পড়লেন তিন আরোহী। তাদের দুজনের প্রাণ গেল ঘটনাস্থলেই। পথে পড়ে রইল রক্তাক্ত দেহ দুটি। আহত একজনকে পুলিশ ভ্যানে নেওয়া হলো হাসপাতালে। হতাহতের সবাই শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনার মিন্টুরোডে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত একজনের নাম সামির। তিনি ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত আরেকজনের নাম জানা যায়নি। তবে তিনিও একই কলেজে পড়েন। দুর্ঘটনায় আহতের নাম আলিফ। তিনি উইলস লিটল ফ্লাউয়ারের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলাদা দুটি মোটরসাইকেল মিন্টুরোড দিয়ে যাচ্ছিলো। এসময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতিতে থাকায় সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও ঝুঁকিপূর্ণ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

মোটরসাইকেলের অতিরিক্ত গতি প্রাণ নিলো দুই শিক্ষার্থীর

আপডেট সময় ১১:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০