ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘাতক চালককে ক্ষমা করে দিলেন ইমরুল কায়েস

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত ১৯ এপ্রিল জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস তার বাবাকে হারিয়েছেন। ২৩ মার্চ মেহেরপুরে কাথুলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার বাবা বনি আমিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুলের বাবা। দূর্ঘটনায় বাবাকে হারালেও সেই ঘাতক চালক ও সহযোগীকে ক্ষমা করে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ইমরুল কায়েস।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলানিউজকে ঘাতক চালকদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন ইমরুল নিজেই।

চালক ও সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় ধরে নিয়ে গিয়েছিল। পরে ইমরুল থানায় ফোন দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে পুলিশ তাদের ছেড়ে দেয়।

ইমরুল বলেন, ‘আমার বাবাকে আমি হারিয়েছি। তো চিন্তা করে দেখলাম ওদেরকে বিপদে ফেললে তো আমি আমার বাবাকে ফিরে পাবো না। শুধু শুধু থানা-পুলিশের ঝামেলা করে কি লাভ। পাশাপাশি তাদের পরিবারের কথা চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম যে, ওরা গরিব মানুষ, ওদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে আমার তো কিছু হবে না আর আমি শান্তিও পাবো না। আমার বাবা তো আর ফিরে আসবে না। তাই সবকিছু চিন্তা করেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। পুলিশ ওই গাড়িটি আটক করেছিল। ড্রাইভার, সহযোগীকেও গ্রেপ্তার করেছিল। তাদের শাস্তি দিলে তো তারা ক্ষতিগ্রস্থ হবে। এসব চিন্তা করেই এসপিকে ফোন দিয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

ঘাতক চালককে ক্ষমা করে দিলেন ইমরুল কায়েস

আপডেট সময় ০৯:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০