ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

করোনায় প্রাণ হারালেন ঈশ্বরদীর জাসদ সভাপতি বাচ্চু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮)।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা।

তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তার ফল পজিটিভ আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

করোনায় প্রাণ হারালেন ঈশ্বরদীর জাসদ সভাপতি বাচ্চু

আপডেট সময় ০১:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০