ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২৬ মে) ছিল সেই আনন্দক্ষণ দিন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জন্য। করোনাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মুশফিক আগেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ বছর কাটিয়ে দেওয়া উপলক্ষে ভক্ত-সমর্থকদের ‘সারপ্রাইজ’ দেবেন তিনি।

কথা রেখেছেন মুশফিক। মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক লাইভ ভিডিওতে সেই সারপ্রাইজ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। জানিয়েছেন, ‘এমআর১৫ ফাউন্ডেশন’ অর্থাৎ মুশফিকুর রহিম ১৫ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছেন তিনি।

ফাউন্ডেশনের জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো আহ্বান করেছেন মুশি। বিজয়ী ডিজাইনারকে পুরস্কৃত করার পাশাপাশি মুশফিকের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লোগো ব্যবহৃত হবে। এছাড়া সেরা পাঁচ ডিজাইনার পাবেন মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।

মুশফিক তার প্রায় ৫ মিনিটের লাইভে বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি, এবারের ঈদ করোনার কারণে অধিকাংশ মানুষেরই আনন্দ থেকে বেদনাদায়কই হয়েছে বেশি। তবুও আমরা বিশ্বাস করি এবং দোয়া করি খুব তাড়াতাড়িই বাংলাদেশসহ পুরো বিশ্ব করোনা থেকে মুক্তি পাবে।

আজকে আপনাদের সামনে আসার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো, ঠিক এইদিনে ১৫ বছর আগে আমি বাংলাদেশের হয়ে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করার তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রাণ ও অন্তর থেকে ধন্যবাদ জানাই।’

‘এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। আপনারা সবাই অবগত আছেন। এটাই স্বাভাবিক। এজন্য যারা আমার সঙ্গে ছিলেন যারা আমাকে এই যাত্রায় সমর্থন দিয়েছেন নিস্বার্থভাবে, তাদের আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পরিবারের সদস্য, আমার শিক্ষক, আমার কোচ, সতীর্থ এবং বিসিবিকে অসংখ্য ধন্যবাদ এবং সমর্থকদেরও ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করেছেন। আমি আশা করছি আপনাদের এ দোয়া এবং ভালোবাসা আগে যেরকম ছিল তা সামনেও অব্যাহত থাকবে।’

‘এখন এমন একটা সময়, আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেয়ার অনেক কিছু আছে। সেই লক্ষ্যে আমি কিছু পদক্ষেপ আমি হাতে নিয়েছি। এর প্রথমটি হলো, আমার স্বপ্নের ‘এমআর১৫ ফাউন্ডেশন’ তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন, খুব শিগগিরই আমি এটি শুরু করতে যাচ্ছি।’

‘আপনাদের যে সারপ্রাইজটি আমি দিতে চাই, তা হলো…, যেহেতু আমার পুরো ক্যারিয়ার জুড়ে আপনারাই আমার শক্তি। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, এমআর১৫ ফাউন্ডেশনের লোগোটি আপনারাই ডিজাইন করে নির্বাচন করে দিন। আপনারা লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন, সেখান থেকে বাছাইকৃত পাঁচজনকে নিয়ে করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে ঢাকার যেকোনো এক ফাইভস্টার হোটেলে ডিনার করব আমি।’

‘সেই পাঁচজন থেকে একজনকে প্রথম হিসেবে বাছাই করা হবে। তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত একটি জার্সি। তার করা লোগো ব্যবহার করা হবে এমআর১৫ ফাউন্ডেশন এবং তাছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে। আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা লোগোটা ডিজাইন করুন এবং পাঠিয়ে দিন। এই লাইভ শেষে আমি শিগগিরই জানিয়ে দেবো কিভাবে কোথায় এবং কতদিনের মধ্যে এটা পাঠিয়ে দিতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন মুশফিক

আপডেট সময় ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০